Apan Desh | আপন দেশ

ক্ষমা চেয়ে হাসিনা সরকারের ভিডিও বার্তা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৫, ৭ মে ২০২৬

ক্ষমা চেয়ে হাসিনা সরকারের ভিডিও বার্তা

হাসিনা সরকার, আপন দেশ

বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সামাজিক যোগযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সে বক্তব্য ভাইরাল হওয়ার পর ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন। 

এর আগে, হাসিনা সরকার অভিযোগ করেছিলেন, নারী বাউল শিল্পীরা কুপ্রস্তাব পান এবং বেডে না গেলে অনেক সময় অনুষ্ঠান পাওয়া যায় না। এসময় তিনি অভিযোগে কারও নাম উল্লেখ করেননি। তবে তার বক্তব্য ছড়িয়ে পড়তেই সেটি নিয়ে বাউল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের মন্তব্য আসতে থাকে। এবার বিষয়টি স্পষ্ট করে নিজের অবস্থান জানিয়েছেন এ গায়িকা।

সকল বাউল শিল্পীর কাছে আমি ক্ষমা চাইছি মন্তব্য করে হাসিনা সরকার বলেন, সবাই যেন আমাকে আগের মতো আগলে রাখেন, সে প্রত্যাশা করছি। ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি জানান, মিরপুরে কিছু লোক এসে তার একটি অফিস বন্ধ করে দেয়। 

এমনকি হাসিনা সরকার নাম হওয়ায় বিভিন্ন মঞ্চ থেকে তাকে নামিয়ে দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। 

আরও পড়ুন<<>>জামালপুরে ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

এ বাউল শিল্পী বলেন, অনেক জায়গায় বলা হয়েছে, হাসিনা সরকার নামে কোনো শিল্পী গান গাইতে পারবে না। শিল্পীদের ক্লাব থেকে গানের প্রস্তাব দেয়া হলেও সেটি অন্য শিল্পীদের দেয়া হয়েছে। এ জন্য কষ্ট পেয়েছিলাম।

এসময় ক্ষোভ ও হতাশা থেকেই তিনি আগের মন্তব্য করেছিলেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, রাগের মাথায় বলেছিলাম, যার সঙ্গে যার লিংক থাকে, তাদের অনুষ্ঠান দেয়া হয়। আমার সঙ্গে কারও সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। এটা বলা আমার ভুল হয়েছে।

এ বাউল শিল্পী জানান, কিছু অদক্ষ শিল্পী অনুষ্ঠান পেলেও অবহেলার শিকার হচ্ছেন প্রকৃত বাউলরা। তবে তার মন্তব্যে বাউল অঙ্গনের কেউ আঘাত পেলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement