Apan Desh | আপন দেশ

‘বাদাম কাকু’ আবারও ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ৩ জানুয়ারি ২০২৪

আপডেট: ২০:৪৫, ৩ জানুয়ারি ২০২৪

‘বাদাম কাকু’ আবারও ভাইরাল

ভারতের বীরভূমের বাসিন্দা গায়ক ভুবন বাদ্যকর। তার ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গানটি ভাইরাল হয়েছিল দেশে-বিদেশে। নতুন বছরের শুরুতে প্রেমিকাকে নিয়ে ভাইরাল হলেন ‘বাদাম কাকু’ হিসেবে পরিচিত গায়ক।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, আবারও কাঁচা বাদাম নিয়েই ভাইরাল হয়েছেন ভুবন বাদ্যকর। তবে এবার প্রকাশ্যে এনেছেন প্রেমিকাকে। গানের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন নতুন বছরে পালিয়ে বিয়ে করছেন তারা। আবার বলতে না বলতেই কাঁচা বাদাম হাতে নিয়েই গার্লফ্রেন্ডের গলায় মালা দিয়েছেন ‘বাদাম কাকু'।

আরও পড়ুন>> ফিলিস্তিনের ভূখণ্ড হিসেবেই থাকবে গাজা

এদিকে ভুবন বাদ্যকর জানান, তিনি এখন প্রায় নিঃস্ব। বাংকে যা টাকা ছিল তা প্রায় শেষের দিকে। এখন আর কেউ তাকে ডাকে না। ফলে আয় নেই একদমই। তবে তিনি ঘুরে দাঁড়াতে চান। আর ঘুরে দাঁড়াতে তিনি সাহায্য চেয়েছেন অভিনেত্রী অঞ্জলি আরোরার। 

অঞ্জলি ‘কাঁচা বাদাম’ খ্যাত অভিনেত্রী। এই গানে রিল বানিয়েই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পাশাপাশি কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়্যালিটি শো ‘লক আপে’এও দেখা মিলেছিল তার।

২০২৩ সালে যে সব অল্প বয়সী অভিনেত্রীদের ভাগ্য সহায় হয়েছে তাদের মধ্যে অঞ্জলি আরোরা অন্যতম। ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানে নেচে ভাইরাল হয়েছিলেন তিনি। ২৪ বছরের এই তরুণী সোশ্যাল মিডিয়ায় রিলস বানিয়েই কোটি টাকার বাড়ি কিনেছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু