Apan Desh | আপন দেশ

ভর্তি পরীক্ষার্থীদের যাত্রা সহজ করতে বাকৃবির বিশেষ বাস সার্ভিস

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৫, ১১ এপ্রিল ২০২৫

ভর্তি পরীক্ষার্থীদের যাত্রা সহজ করতে বাকৃবির বিশেষ বাস সার্ভিস

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস চালু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। পরীক্ষার্থীদের যাতায়াতে সুবিধা দিতে এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১১ এপ্রিল) বাকৃবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১২ এপ্রিল পরীক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তার জন্য তিনটি রুটে মোট সাতটি বাস চলবে। পরীক্ষার আগে দুপুর ১২টা ও ১টায় দিঘারকান্দা বাইপাস মোড়, মাসকান্দা বাসস্ট্যান্ড ও কেওয়াটখালী বাইপাস থেকে বাসগুলো ছাড়বে।

পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে তিনটি বাস দিঘারকান্দা বাইপাস মোড়, মাসকান্দা বাসস্ট্যান্ড ও কেওয়াটখালী বাইপাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিশেষ বাস চালুর বিষয়ে অধ্যাপক ড. গোলজারুল আজিজ বলেন, ভর্তি পরীক্ষার সময় শহরে রিকশা ও ইজিবাইকের সংকট দেখা দেয়। অনেক সময় ভাড়াও অস্বাভাবিক বেড়ে যায়। পরীক্ষার্থী ও অভিভাবকদের এ ভোগান্তি কমাতেই আমরা বিশেষ বাস চালাচ্ছি।

তিনি আরও জানান, নবীন শিক্ষার্থী ছাড়াও তাদের সঙ্গে থাকা অভিভাবকরাও এসব বাসে করে ক্যাম্পাসে পৌঁছাতে পারবেন। এতে নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch