Apan Desh | আপন দেশ

দেশ-জাতির উন্নয়নে প্রয়োজন প্রায়োগিক গবেষণা: ইউজিসি সচিব

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

দেশ-জাতির উন্নয়নে প্রয়োজন প্রায়োগিক গবেষণা: ইউজিসি সচিব

বাকৃবির গবেষণা কার্যক্রমের অগ্রগতি নিরীক্ষণ বিষয়ক কর্মশালা

দেশ ও জাতির উন্নয়নে অধিক পরিমাণে প্রায়োগিক গবেষণার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাকৃবির গবেষণা কার্যক্রমের অগ্রগতি নিরীক্ষণ বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ইউজিসি সচিব বলেন, যে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা যত উন্নত, সে দেশ তত বেশি উন্নত। তাই শুধু অ্যাকাডেমিক গবেষণা নয়, প্রায়োগিক গবেষণায়ও গুরুত্ব দিতে হবে। যাতে এর সুফল সরাসরি প্রান্তিক পর্যায়ে পৌঁছায়।

এ সময় ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্বও করেন তিনি। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement