Apan Desh | আপন দেশ

প্রিমিয়ার ব্যাংক পেল নতুন ৩ পরিচালক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৩, ৪ নভেম্বর ২০২৬

প্রিমিয়ার ব্যাংক পেল নতুন ৩ পরিচালক

ফাইল ছবি

প্রিমিয়ার ব্যাংকে নতুন তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর আগস্ট–পরবর্তী সময়ে পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (০৪ নভেম্বর) এ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়।

নিয়োগ প্রাপ্তরা হলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহেদুর রহমান, মোহাম্মদ মোশারফ হোসেন ও মো. মাসুদুর রহমান শাহ।

আরও পড়ুন <<>> স্বর্ণের দাম আবারও বাড়ল

তাদের মধ্যে মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংক-কোম্পানি আইনের আলোকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে পদত্যাগ করে প্রিমিয়ার ব্যাংকে যোগদানের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়