Apan Desh | আপন দেশ

শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি পরিচালক নিয়োগে নতুন শর্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি পরিচালক নিয়োগে নতুন শর্ত

ফাইল ছবি

ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক মনোনয়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা স্থিতিশীলতা নিশ্চিত, শেয়ারধারক কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এসব নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি নীতি বিভাগ- থেকে সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, কোনো কোম্পানি তার নিট সম্পদের পরিমাণের বেশি মূল্যমানের শেয়ার মালিকানা (ক্রয়মূল্য) কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। কোনো কোম্পানির ধারণ করা ব্যাংক-কোম্পানির শেয়ার  সীমা অতিক্রম করলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে তা নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদে মনোনীত প্রতিনিধি পরিচালক সম্পর্কেও শর্ত নির্ধারণ করা হয়েছে। ধরনের প্রতিনিধি পরিচালককে সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অথবা পরিচালক হতে হবে।

ছাড়া প্রতিনিধি পরিচালক হিসেবে মনোনয়নের আগে সংশ্লিষ্ট ব্যক্তির নিজের নামে শেয়ারধারক কোম্পানিতে নির্দিষ্ট পরিমাণ মালিকানা নিশ্চিত করতে হবে। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তার পরিশোধিত মূলধনের ন্যূনতম শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে। প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তাকে  মালিকানা বজায় রাখতে হবে।

শেয়ারধারক কোম্পানির পক্ষে কোনো ব্যক্তিকে প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। অনুমোদনের জন্য আবেদন করার সময় মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানিতে মালিকানা বা স্বত্ব থাকার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় দলিলপত্রও দাখিল করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন নির্দেশনা জারির অব্যবহিত আগে ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে নিয়োগ পাওয়া প্রতিনিধি পরিচালকের পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও এই নির্দেশনা অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্দেশনাগুলো ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করতে হবে এবং পরিচালকদের অবহিত করার পাশাপাশি ব্যাংকের অন্যান্য কর্মকর্তা শেয়ারধারকদেরও বিষয়টি জানাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে।

আপন দেশ/কেএম/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়