Apan Desh | আপন দেশ

লুৎফর রহমান ফাউন্ডেশনের ২০ হাজার বৃক্ষের চারা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৭, ৫ আগস্ট ২০২৩

লুৎফর রহমান ফাউন্ডেশনের ২০ হাজার বৃক্ষের চারা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া: লুৎফর রহমান ফাউন্ডেশনের সৌজন্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন দফতরের ২০ হাজার বৃক্ষের চারা বিতরণ করেছে। 

শনিবার (৫ আগস্ট) দুপুরে বিজয়নগর উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ও লুৎফর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাছিমা মুকাই আলীর সার্বিক সহযোগীয় বৃক্ষের চারা বিতরণ কার্যকর্মের উদ্বোধন করা হয়।  

আরও পড়ুন: ছয় গ্রামের রাস্তা বন্ধ করে বাড়ি-সীমানাপ্রাচীর নির্মাণ, উত্তেজনা

লুৎফর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্ধবন্ধু শেখ মজিবুর রহমানের বড় সন্তান বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ হতে ব্যক্তি উদ্যেগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন দফতরে ২০ হাজার বৃক্ষের চারা রোপণের জন্য বিতরণ করা হয়েছে। তিনি জানান, আমাদের ফাউন্ডেশন সবসময়ই সামাজিক কাজ করে থাকেন। গত ঈদে উপজেলার প্রায় ৫০ হাজার অসহায়দের মাঝে কাপড় বিতরণ করেছে। 

বৃক্ষের চারা বিতরণে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জলিল, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুমসহ উপজেলা প্রাথমিক, মাধ্যমিক প্রধান শিক্ষক, ইউনিয়ন চেয়ারম্যান, মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণি পেশাজীবী উপস্থিত ছিলেন।

বৃক্ষের চারা বিতরণ আয়োজনে ছিলেন, লুৎফর রহমান ফাউন্ডেশন, শ্রীপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার সকল সদস্যবৃন্দরা।

আপন দেশ/প্রতিনিধি/জেডআই 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়