Apan Desh | আপন দেশ

সব ষড়যন্ত্র ছিন্ন করে দেশ উন্নয়নের দিকে যাবে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৯, ২৯ জুন ২০২৩

সব ষড়যন্ত্র ছিন্ন করে দেশ উন্নয়নের দিকে যাবে: তথ্যমন্ত্রী

দেশ থেকে সাংঘর্ষিক রাজনীতি চিরবিদায় এবং ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষার জন্য দোয়া করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ছিন্ন করে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সুখবিলাস নিজগ্রাম পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এসব একথা বলেন মন্ত্রী । নামাজ শেষে তথ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি দেন তিনি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায় সেটিই আজকের দিনে প্রত্যাশা।

আরও পড়ুন <> ‘বিএনপির এক দফা আন্দোলন এখন দোতারার সুরের মতো শোনায়’

তিনি বলেন, আজকের এইদিনে আমাদের কামনা হচ্ছে আমাদের দেশ যেন দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায়। একই সঙ্গে আজকের দিনে প্রত্যাশা হচ্ছে আমাদের দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, যারা দেশে সাংঘর্ষিক রাজনীতি করে, যারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার, মানুষ পুড়িয়ে হত্যা করার এবং মানুষের সহায় সম্পত্তি ধ্বংস করার রাজনীতি করে, তাদের যেন শুভ বুদ্ধির উদয় হয় পবিত্র ঈদুল আজহার দিনে সেটিই প্রত্যাশা এবং কামনা করেন তথ্যমন্ত্রী।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়