Apan Desh | আপন দেশ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:০২, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:০৩, ৬ নভেম্বর ২০২৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান

ছবি: আপন দেশ

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান।

শুক্রবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দেয় ইউরেনিয়ামবাহী গাড়িবহর।

সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে রূপপুরে নেয়া হয় পারমাণবিক জ্বালানি। 

ঢাকা থেকে রূপপুর পর্যন্ত ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

আরও পড়ুন <> ফ্লাইটে বোমা হুমকিতে ইউরোপজুড়ে আতঙ্ক

ইউরেনিয়ামবাহী গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে সড়কে সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। 

এসব জ্বালানি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেয়া হয়।

চলতি বছরের মধ্যে রাশিয়া থেকে আরও জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট অক্টোবরে পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালিটি অর্জন করেছে। বর্তমানে ইউনিটটিতে পাওয়ার স্টার্টআপ পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে। 

সবকিছু স্বাভাবিক নিয়মে অগ্রসর হলে স্বল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়