ছবি : আপন দেশ
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
এসব অভিযানে ৫০টি মামলা দায়েরসহ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগওয়ারী গ্রেফতারের মধ্যে রয়েছে, মিরপুরে সর্বোচ্চ ১০৫ জন, মতিঝিলে ৬১ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, ওয়ারীতে ৪৫ জন, লালবাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, রমনায় ৩০ জন, গুলশানে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জন।
গ্রেফতারদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭টি চাপাতি, ৪টি রামদা, ১টি প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, ৩টি মোবাইল ফোন ও ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































