ছবি: আপন দেশ
নাটোরের সিংড়ায় ৮ম স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) বেলা ১১ টায় সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সমাবেশের উদ্বোধন করেন স্থানীয় এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
৫ দিনব্যাপি এ স্কাউট সমাবেশে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০ জন শিক্ষার্থী, ২৫ জন স্বেচ্ছাসেবক ও ২০ জন ইউনিট লিডার অংশ গ্রহণ করছেন।
আরও পড়ুন<<>>বাগেরহাটে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গোপেন্দ্রনার্থ দাস, সিংড়া ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, ছাত্রদল নেতা কাজল সরকার, উপজেলা স্কাউট সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ হাসিবুল হাসান শিমুল, বড় সাঐল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান টিয়া, স্কাউট লিডার আকবর আলী সরকার প্রমূখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































