ছবি: আপন দেশ
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে নাটোরে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোরে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) ও যুগ্মসচিব ড. চিত্রলেখা নাজনীন। এ সময় নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেয়া হয়।
আরও পড়ুন<<>>নাটোরে পুকুরে মিলল আনসার সদস্যের মরদেহ
অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তা, নাটোর পৌরসভার প্রতিনিধি, স্কাউটসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, জনসচেতনতাও গুরুত্বপূর্ণ। এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































