ছবি : আপন দেশ
চট্টগ্রামের খুলশী থানা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৬৩ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানে আটকদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ অর্ধশতাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
পুলিশ জানায়, আটকদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। ভবনটিতে বিদেশি নাগরিকদের উপস্থিতি এবং সেখানে সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তথ্যটি নিশ্চিত করে খুলশী থানার ওসি) আবদুর রহিম বলেন, অভিযানে ৬৩ জনকে আটক করা হয়েছে। আটকদের বিষয়ে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































