ছবি: আপন দেশ
গলাচিপা উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পৌরমঞ্চে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি প্রয়াত আলহাজ্ব শাহজাহান খানের সহধর্মিনী জেলা মহিলা বিএনপির সহসভাপতি মোসা. আনোয়ারা শাহজাহান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, সদস্য সচিব মো. আলতাফ খান, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, মো. মনিরুজ্জামান নেছার রাড়ী, মো. আশ্রাফুজ্জামান মোল্লা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির প্রমুখ।
আরও পড়ুন<<>>জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: বাকৃবি ভিসি
এছাড়াও উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবাহান।
সভায় প্রধান অতিথি আনোয়ারা শাহজাহান বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাকফেরাত কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জুলাই আন্দোলনে আমার স্বামী শাহজাহান খানও শহীদ হয়েছেন। কিন্তু তিনি জুলাই স্বাধীনতা দেখে যেতে পারেননি। আপনারা বিএনপি ও গণঅধিকার পরিষদ ঐক্যবদ্ধ থেকে গলাচিপ-দশমিনার উন্নয়নে কাজ করবেন এ প্রত্যাশা করছি।
আলোচনা সভার পরে জুলাই শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মোনাজাত হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































