Apan Desh | আপন দেশ

লংগদুতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০২, ৭ জুলাই ২০২৬

লংগদুতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফাইল ছবি, আপন দেশ

রাঙামাটির লংগদু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মহাজনপাড়া এলাকার নীল কান্তি চাকমার ছেলে।

মঙ্গলবার (০৭ জুলাই) সকালে উপজেলার মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেনসন চাকমা নিজ বাড়িতে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শকে মারা যান। তিনি পেশায় দিনমজুর ছিলেন। 

আরও পড়ুন<<>>রেললাইন তলিয়ে যাওয়ায় আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

লংগদু থানার ওসি মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়