Apan Desh | আপন দেশ

হাজিরা দিতে এসে আ.লীগের সভাপতিসহ আটক ২

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৪, ৫ জুলাই ২০২৬

হাজিরা দিতে এসে আ.লীগের সভাপতিসহ আটক ২

বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আল মামুন। ছবি: আপন দেশ

আদালতে হাজিরা দিতে এসেছিলেন কার্যক্রম নিষিদ্ধ বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা আটক হয়েছেন। এছাড়া আটক হয়েছেন রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আল মামুন।

রোববার (০৫ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, তারা রোববার সকালে রাঙামাটি আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এসময় তারা শহরের কোর্ট বিল্ডিং এলাকায় কসমস হোটেলের পিছনে অবস্থান করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আরও পড়ুন <<>> মাদ্রাসার শিক্ষক বলাৎকার করতেন ৩ শিক্ষার্থীর সহযোগিতায়

রাঙামাটি কোতয়ালী থানার ওসি জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়