Apan Desh | আপন দেশ

তেঁতুলিয়ায় নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণে কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৪, ৪ জুলাই ২০২৬

তেঁতুলিয়ায় নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণে কর্মশালা

ছবি: আপন দেশ

আর্থিক পরিষেবার বাইরে থাকা নারীদের ব্যাংকিং ও অন্যান্য আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আনতে দিনব্যাপী এক বিশেষ কর্মশালা হয়েছে।

শনিবার (০৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এনএফআইএস অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট (এনএইউ)-এর উদ্যোগে  ইএসডিওর মহানন্দা কটেজ মিলনায়তনে এ কর্মশালা হয়। কর্মশালার বিষয়বস্তু ছিলো 'নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণ’। 

এ কর্মশালায় বেসরকারি সংস্থা ইএসডিও ও আরডিআরএস বাংলাদেশ এর নারীরা অংশ নেন। এছাড়া ইএসডিও, আরডিআরএস, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্রাকসহ বেশ কয়েকটি আর্থিক সেবা প্রতিষ্ঠান স্টলসহ অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বাংলাদেশ ব্যাংকের এনএইউ-এর পরিচালক শায়েমা ইসলাম।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক কুন্তলা চৌধুরী। কর্মশালাটি সঞ্চালনা করেন এনএইউ-এর অতিরিক্ত পরিচালক শাহানা ফেরদৌসী।

আয়োজকরা জানান, কর্মশালার অন্যতম বিশেষত্ব হচ্ছে অনুষ্ঠান প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ক্ষুদ্রঋণ সংস্থার স্টল বা বুথ। এসব বুথের মাধ্যমে আর্থিক সেবাবঞ্চিত ২২ জন নারী তাৎক্ষণিকভাবে নিজেদের ব্যাংক ও আর্থিক হিসাব খুলে আনুষ্ঠানিক অর্থ ব্যবস্থার সঙ্গে যুক্ত হন। এছাড়া স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের সফলতার গল্প শোনান এবং প্রান্তিক নারীরা তাদের অভিজ্ঞতার কথা বিনিময় করেন। 

আরও পড়ুন<<>>কুড়িগ্রামে দুর্গম চরে কাঠের সেতু উদ্বোধন

ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে নারীর আর্থিক অন্তর্ভুক্তি অপরিহার্য। নারীদের জন্য বিশেষ ঋণ সুবিধা, ডিজিটাল আর্থিক সেবা এবং ই-কমার্সের সুযোগ সম্প্রসারণ করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে শায়েমা ইসলাম বলেন, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং সহজে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। এছাড়া ফ্রিল্যান্সিং ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নারীদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

দিনব্যাপী কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, পিকেএসএফ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ), আরডিআরএস বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান সরকার, আঞ্চলিক ব্যবস্থাপক মলয় কুমার গোস্বামী ও এলাকা ব্যবস্থাপক নুর মোহাম্মদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

এছাড়াও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং আর্থিক পরিষেবা বঞ্চিত নারীসহ মোট ১২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে কুইজ প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch