Apan Desh | আপন দেশ

তরুণীর প্রেমে সংসার ছাড়লেন গৃহবধূ, অতঃপর...

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ৮ জুলাই ২০২৫

তরুণীর প্রেমে সংসার ছাড়লেন গৃহবধূ, অতঃপর...

ঝিনাইদহের গৃহবধূ ও গাইবান্ধার তরুণী।

চার সন্তানের জননী ও এক তরুণীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের পরিণতি ঘটল থানায়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

ওই দুই নারীর একজনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহের ওই গৃহবধূর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর। সম্পর্ক গভীর হলে তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।

পরিকল্পনা অনুযায়ী, ৯ দিন আগে ঝিনাইদহের গৃহবধূ তার চার সন্তান ও স্বামী-সংসার ফেলে গোপনে ঢাকায় চলে যান গাইবান্ধার তরুণীর কাছে। সেখানে কয়েকদিন তারা একসঙ্গে কাটান। কিন্তু বিষয়টি গোপন না থাকায় ঝিনাইদহের নারীর পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। পরে তারা শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ও কৌশলে থানায় নিয়ে আসে। মঙ্গলবার (০৮ জুলাই) সকালে থানায় হাজির হন দুই পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন ওই গৃহবধূ এবং তরুণীও। পুলিশের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত দুজনকে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দিয়ে বিদায় জানানো হয়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করি। পরে কৌশলে তাদের থানায় এনে উভয় পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা করে বুঝিয়ে দেয়া হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত