Apan Desh | আপন দেশ

হেলমেট পরে মাগুরায় আ. লীগের ঝটিকা মিছিল

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২১, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:২২, ২২ এপ্রিল ২০২৫

হেলমেট পরে মাগুরায় আ. লীগের ঝটিকা মিছিল

মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে মাগুরায় ঝটিকা মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে মহাসড়কে ১০-১৫ জন একত্রিত হয়। তারা ব্যানারসহ স্লোগান দিতে দিতে অল্প সময়ের জন্য মিছিল করে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে এ মিছিল হয়।

মিছিলের ৪২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। ভিডিওতে দেখা যায়, সবার মুখ ঢাকা মাস্কে, মাথায় হেলমেট। ফলে কারও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ব্যানারে লেখা ছিল—মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায়ভাবে অবৈধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলের নেতা-কর্মীরা আত্মগোপনে আছেন। শীর্ষ নেতাদের নামে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।

জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিকূল পরিবেশে দলের নেতা-কর্মীরা মুঠোফোনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। আজকের মিছিলের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে কোনো নেতা রাজি হননি। 

তবে পরিচয় গোপন রাখার স্বার্থে দলের এক নেতা সংবাদমাধ্যমকে বলেন, মূলত তৃণমূল নেতা-কর্মীদের উদ্যোগে এ মিছিল হয়েছে। বিষয়টি সিনিয়র নেতারা অবগত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, এ ধরনের কোনো মিছিলের বিষয়ে কোনো তথ্য পুলিশের জানা নেই।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch