Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:১০, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ১৭:১৬, ১৬ মার্চ ২০২৫

নোয়াখালীতে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আহসান উল্যাহ (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) দুপুরের দিকে আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। 

এর আগে, সোমবার (১০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আহসান উল্যাহ একই ওয়ার্ডের মৃত আলী আহামদের ছেলে।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতিতা গৃহবধূর স্বামী দুবাই প্রবাসী। তিনি এক সন্তান নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকের। শ্বশুর আহসান উল্যাহ বিভিন্ন সময় পুত্রবধূকে কুরুচিপূর্ণ কথাসহ খারাপ কাজের ইঙ্গিত দেয়। ভিকটিম বিষয়টি স্বামী ও শাশুড়িকে জানালেও তারা বিষয়টি গুরুত্ব দেয়নি।

আরওপড়ুন<<>>শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে সড়ক অবরোধ

গত সোমবার রাত ১০টার দিকে ভিকটিম প্রতিদিনের ন্যায় নিজের রুমে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সেহেরি খাওয়ার আগে শ্বশুর কৌশলে পুত্রবধূর কক্ষে প্রবেশ করে মুখ চেপে ধরে ধর্ষণ করে বের হয়ে যান। পরে ভুক্তভোগী বিষয়টি তার স্বামী ও শাশুড়িকে জানায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় শ্বশুরকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আর গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমএস  
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়