Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় ঈদ আনন্দের নতুনমাত্রা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৪, ১১ এপ্রিল ২০২৪

সাতক্ষীরায় ঈদ আনন্দের নতুনমাত্রা

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ দিনে সামাজিক বন্ধন আরও সুসংগঠিত হয়েছে। খুশির ও বিশেষ দিনে একে অপরের খোঁজ খবর নিচ্ছেন। জেলাজুড়ে যেন পুরনো আবহের নতুন আগমন।

বৃহস্পতিবার সকাল ৮ টায় সাতক্ষীরা মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহে পুরাতন কোট মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি জালাললুদ্দিনের ইমামতিত্বে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত হয় কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে সকাল সাড়ে ৮টায়।

এছাড়া সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আহলে হাদিসদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭ টায়। সাতক্ষীরা পি.এন. হাইস্কুল মাঠে দ্বিতীয় ঈদের জামাত সাড়ে ৭ টায়। সাতক্ষীরা কুখরালী ফুটবল মাঠ ঈদগাহে সকাল ৮ টায়, সাতক্ষীরার সুলতানপুর ক্লাব মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়, সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মাঠে সকাল ৮ টায়, সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ঈদের জামাত সকাল ৭ টায় অনুষ্ঠিত হয়। 

জেলার বিভিন্ন ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাতের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ