Apan Desh | আপন দেশ

গৃহবধূ-ডাক্তারের নগ্ন ভিডিও ধারণ, চাঁদাবাজির দায়ে দুইজন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ২০ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৭:২১, ২০ জানুয়ারি ২০২৪

গৃহবধূ-ডাক্তারের নগ্ন ভিডিও ধারণ, চাঁদাবাজির দায়ে দুইজন গ্রেফতার

পল্লী চিকিৎসককে ব্ল্যাকমেইল করে এক গৃহবধূর সঙ্গে নগ্ন ভিডিও ধারণ করেছে দুই যুবক। তারা ভিকটিমের কাছে চাঁদাবাজি করছিল। এ অভিযোগে যুবকদের গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে পর্নোগ্রাফী ভিডিও সহ দুটি মোবাইল, নগদ টাকা ১০ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের দুল উদ্ধার করে। এ ঘটনা নোয়াখালী সদর উপজেলার।  

গ্রেফতারকৃত আফনান হোসেন শুভর (২০) বাড়ী উপজেলার দেবীপুর গ্রামে। তার বাবার নাম হারুন। অপরজন রুহুল আমিন (৩৫)। একই গ্রামের মৃত আহাম্মদ উল্যাহর ছেলে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় দেবীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।  ।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, উপজেলার নেয়াজপুর ইউনিয়নের একজর পল্লী চিকিৎসক গত ৩ জানুয়ারি রাতে তার প্রতিবেশী এক গৃহবধূর ছেলে অসুস্থ্য হওয়ায় ফার্মেসী বন্ধ করে ওষুধ নিয়ে তার বাড়িতে যায়। ওষুধ দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে একই এলাকার বখাটে আফনান হোসেন শুভ, মো.রুহুল আমিন ও মো.সোহেলসহ অজ্ঞাত ৩/৪ জন পল্লী চিকিৎসককে ধারালো চাকু দেখিয়ে গৃহবধূর বসতঘরে নিয়ে মারধর করে। এরপর হুমকি-ধমকি দিয়ে জোর পূর্বক উভয়কে নগ্ন করে মোবাইল ফোনে আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করে। একপর্যায়ে নগ্ন ভিডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর বিভিন্ন ধাপে পল্লী চিকিৎসকের থেকে নগদ ৪ লক্ষ ১১ হাজার টাকা ও ৩ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে যায়। 

ওসি নাজিম উদ্দিন আহমেদ আরও বলেন, ভুক্তভোগী পল্লী চিকিৎসক এ ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় পর্নোগ্রাফিসহ চাঁদাবাজির আইনে মামলা নেয়া হয়েছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়