জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন মৃত্যুঞ্জয়ী। ১৯৭১ সালে পাকিস্তানের কারাগারে তার জন্য কবর তৈরী করা হয়েছিল। এখান থেকে তিনি বেচে ফিরেন। তার রাজনীতির ফসল এই দেশে আসেন। রাষ্ট্র ক্ষমতায় ছিলেন মাত্র সাড়ে তিন বছর। যুদ্ধবিধস্ত এই দেশ পুর্ণগঠনের জন্য রাত দিন কাজ করেছেন। তার এই উন্নয়ন দেখে সেই পাকিস্তানি পরাজিত শত্রুরা মিলে জিয়া মোসতাকের সহযোগীতায় নির্মম হত্যাকাণ্ড ঘটান। সেই কালরাতে হত্যাকরা হয় আমাদের জাতির পিতাসহ ১৮ জন কে। জিয়া ও মোসতাকরা শোকাবাহ আগস্টের ঘটনা ঘটনায়।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কে হত্যা করে আত্বস্বীকৃতি রাষ্টপতি হলেন জিয়া। তিনি জামায়াত কে ক্ষমতা ভাগ দিলেন। জিয়া বঙ্গবন্ধু খুনিদের পুনর্বাসন করে দেশে ফিরিয়ে নিয়ে এসেছে। জিয়া এসেই জয়বাংলা শ্লোগান নিষিদ্ধ করল, বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনাকে ধ্বংস করা হলো।
মির্জা আজম বলেন, বঙ্গবন্ধু কে হত্যা করে জিয়া মোসতাক ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। বিশ্বের দরবারে এক কালো অধ্যায় সূচনা করে গেছেন। খুনির দল বিএনপি।
খুনি জিয়ার ছেলে তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। কিন্তু তিনি বেঁচে গেছেন। ঐ দিন আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী মারা গেছেন। সেই খুনিরা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
আরও পড়ুন: জামালপুরে নারী এমপিকে লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি
বঙ্গবন্ধুর রক্তের শপথ নিয়ে নেতা কর্মীদের আগামীতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান মির্জা আজম।
মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চান, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অরুন কুমার সাহা, সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলাল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































