Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ২৫ জুলাই ২০২৩

আপডেট: ২১:১৪, ৩১ জুলাই ২০২৩

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে মাত্র ৫ দিনের ব্যবধানে নিজ গ্রোসারি স্টোরে মোহাম্মদ আবুল হাশিম (৪২) আরেক বাংলাদেশীকে গুলিকরে হত্যা করলো সন্ত্রাসীরা। 

রোববার ২৩ জুলাই সকালে আরিজোনা স্টেটে ফিনিক্স সিটির অদূরে কারা গ্রান্দ এলাকায় এ হত্যা কান্ড ঘটে। 

এর আগে ১৯ জুলাই মিজৌরি স্টেটের সেন্ট লুইসে একটি স্টোরে কর্মরত অবস্থায় ইয়াজউদ্দিন আহমদ (২৩) নামক এক বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। আবুল হাসিমের ঘাতককে গ্রেফতারের সংবাদ পাওয়া গেলেও ইয়াজউদ্দিনের ঘাতক এখন পর্যন্ত গ্রেফতার না হওয়ায় কম্যুনিটিতে ক্ষোভের সঞ্চার ঘটেছে। 

আরিজোনাস্থ বাংলাদেশি কম্যুনিটির নেতা এবং ফোবানার সাবেক চেয়ারম্যান মাহাবুব রেজা রহিম ২৪ জুলাই এ সংবাদদাতাকে জানান, কাসা গ্রান্দে সিটির সানল্যান্ড জিন রোড এবং ওয়েস্ট কংকোর্ডিয়া ড্রাইভে অবস্থিত ‘সানলাইট মার্কেট’এ রোববার সকাল সোয়া ৭টায় বন্দুকধারি দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলেই মারা গেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার আবুল হাশিম। 

আরও পড়ুন: সৌদি আরবে আগুনে ৭ বাংলাদেশির মৃত্যু

পিনাল কাউন্টি পুলিশ জানায়, সংবাদ পেয়ে ঐ স্টোরে পৌঁছার পর মেঝেতে নিথর দেহ পড়েছিলে আবুল হাশিমের। গুলিবিদ্ধ হয়ে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানায় ডাকাতির উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে। ঘণ্টা তিনেকের মধ্যে ঘাতক হিসেবে সন্দেহভাজন এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। নিহত আবুল হাশিম ছিলেন ঐ গ্রোসারি স্টোরের মালিক। ৬ বছর বয়সী এক পুত্র এবং দুই বছরের একমাত্র কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে বসতি গড়েছিলেন আবুল হাশিম। তার ৭ ভাই-বোনের সকলেই বাস করেন একই সিটিতে। 

কম্যুনিটি লিডার মাহবুব রেজা রহিম আরও জানান, আবুল হাশিমের মর্মান্তিক এই মৃত্যুর সংবাদে শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা কম্যুনিটি।
 
এদিকে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা শামসউদ্দিন আহমদের পুত্র উচ্চ শিক্ষার জন্যে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। লেখাপড়ার খরচ পুষিয়ে নিতে মিজৌরি স্টেটের সেন্ট লুইসে একটি স্টোরে খণ্ডকালিন কাজ নিয়েছিলেন। এমনি অবস্থায় দুর্বৃত্তের গুলিতে তার মৃত্যু হওয়ায় সকলেই আতংকে নিপতিত হয়েছেন।

আপন দেশ/জেডআই
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়