Apan Desh | আপন দেশ

যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল, মহাসড়কে যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৫, ৫ জুন ২০২৬

যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল, মহাসড়কে যানজট

ছবি : আপন দেশ

যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (০৫ জুন) সকাল থেকেই এ যানজটের সৃষ্টি হয়। 

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপের মধ্যেই যমুনা সেতুর ওপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার ঝাঐল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

মহাসড়কে আটকে থাকা যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন : ‘ঢাকা দক্ষিণ সিটিতে ৬০-৮০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা’

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘যমুনা সেতুর পশ্চিম প্লাজায় টোল দেয়ার পরপরই তিনটি গাড়ি বিকল হয়ে গেছে। আমরা রেকার দিয়ে সরানোর চেষ্টা করছি। এখন সেতুর দুই লেনেই যানবাহন চলাচল বন্ধ আছে। আসলে কোনো যানবাহন বিকল হলেই পেছনে যানবাহনের সারি দীর্ঘ হয়। পাশাপাশি আজকে যানবাহনের চাপও বেশি।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch