বেনাপোলে ধরা পড়ল কোটি টাকার রাজস্ব ফাঁকি
৩৩ দশমিক ৬৩ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স (টিটিআই) প্রযোজ্য এমন ‘এপোক্সাইড রেজিন’ হিসেবে পণ্য ঘোষণা করে ৭৬ দশমিক ৫০ শতাংশ টিটিআই প্রযোজ্য ‘প্রস্তুত আঠা’ আমদানির চেষ্টা ধরা পড়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বেনাপোল সার্কেলের তৎপরতায় চালানটির সঠিক শ্রেণিবিন্যাস শনাক্ত হওয়ায় ১ কোটি ১৭ লাখ ২৩ হাজার ১০৩ টাকা রাজস্ব ফাঁকির বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। অর্থদণ্ড ও বিমোচন জরিমানাসহ সরকারের মোট অতিরিক্ত আদায় হয়েছে ২ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ১০৩ টাকা।
০৯:১৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার