Apan Desh | আপন দেশ

কাবা ঘরের সূচনা যেভাবে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৯, ১ জুন ২০২৫

কাবা ঘরের সূচনা যেভাবে

ফাইল ছবি

হজের মূল কেন্দ্রবিন্দু হলো পবিত্র কাবা ঘর। যা মক্কা নগরিতে অবস্থিত। মক্কায় পৌঁছে এটাকে ঘিরে সাতবার প্রদক্ষিণ করতে হয় যাকে তাওয়াফ বলা হয়। হজের শেষেও এখানে তাওয়াফ করতে হয়।

এ কাবা ঘর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেছেন, إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ ‘নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছিলো, তাতো মক্কায়, যা বরকতময় ও সারা জাহানের জন্য পথপ্রদর্শক।’ (সুরা ইমরান ৯৬)।
 
পবিত্র কাবা ঘর কখন নির্মিত হয়েছিল এ নিয়ে বিভিন্ন বর্ণনা এসেছে। সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী, মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারাই সর্বপ্রথম কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 
  
হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালামের পৃথিবীতে মিলন হলে তারা উভয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইবাদতের জন্য একটি মসজিদ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ তাঁদের দোয়া কবুল করেন ও বাইতুল মামুরের আকৃতিতে ঠিক তার নিচে পৃথিবীতে পবিত্র কাবাঘর স্থাপন করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩