Apan Desh | আপন দেশ

বেনজীরকে দেশে ফেরানো নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩২, ২৬ জুন ২০২৬

আপডেট: ১৮:১৫, ২৬ জুন ২০২৬

বেনজীরকে দেশে ফেরানো নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তাকে ফিরিয়ে আনার বিষয়ে এখনো দেশটি থেকে কোনো জবাব মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সালাউদ্দিন আহমদ বলেন, আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের দূতাবাস সেসব ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউএই সরকারের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় নাই। আশা করি খুব শিগগিরই জানানো হবে।

তিনি বলেছেন, তাকে গ্রেফতারের খবর দুবাই থেকে মেইলে জানানোর পর, তার ৩০ দিনের মধ্যে তারা কাগজপত্র পাঠানোর জন্য বলেছিল। কিন্তু তিন দিনের মধ্যেই সেসব প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেয়া হয়।

আরও পড়ুন <<>> ডিএমপির স্টাফ অফিসার মাসুদ রানাকে সরিয়ে দেয়া হলো

বেনজীর অন্য দেশের পাসপোর্ট বহন করছেন বলে শোনা যাচ্ছে, এ বিষয়ে তাকে ফেরানো কঠিন কিনা জানতে চাইলে সালাউদ্দিন বলেন, আমরা এখনো ইউএই সরকারের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি সে ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতে আছে। অন্য কোনো সংবাদ আমরা জানি না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়