Apan Desh | আপন দেশ

সাইবার নিরাপত্তা আইন

কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচনের প্রস্তুতি

কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচনের প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণে বাকি মাত্র ১১ ঘণ্টা। পুরো দেশকে একটি অভেদ্য নিরাপত্তা বলয়ে ঢাকা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে এখন নির্বাচনী সাজসাজ রব। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি ১ লাখেরও বেশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। কোনো বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ চলবে। সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট হবে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এ আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

০৮:২২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

রিটার্নিং-সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রিটার্নিং-সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই কার্যালয়গুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের নির্দেশও দিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল, যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে বলে ওই অফিসগুলোতে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ওই অফিসগুলোতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামালের সুরক্ষাসহ অফিসের কর্মকর্তা-কর্মচরীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

০৩:২৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement