Apan Desh | আপন দেশ

দম্পতি

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় এখনই মুক্তি মিলছে না তাদের। সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তারা পৃথক ১৩টি জামিন আবেদন করেছিলেন। এর মধ্যে রুপার আট মামলা এবং শাকিলের রয়েছে পাঁচ মামলা। এর মধ্যে ফারজানা রুপাকে ৬ মামলায় ও শাকিল আহমেদকে ৫ মামলায় জামিন দিয়েছেন আদালত। তাদের দু‘জনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

১২:৫৪ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement