Apan Desh | আপন দেশ

বসুন্ধরা গ্রুপ

বসুন্ধরা গ্রুপের মালিকসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বসুন্ধরা গ্রুপের মালিকসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ১ হাজার ৩২৫ কোটি টাকার ঋণ জালিয়াতি, আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে এ মামলা করা হয়েছে।  বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের নিয়ম অমান্য করেছেন। তারা ‘ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট’ গাইডলাইন লঙ্ঘন করে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের নামে বিশাল অংকের ঋণ অনুমোদন করিয়েছেন। তাদের ঋণের পরিমান ৫৭৫ কোটি টাকার ফান্ডেড ও ৭৫০ কোটি টাকার নন-ফান্ডেডসহ মোট ১ হাজার ৩২৫ কোটি টাকা।

০৮:৫২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আকবর সোবহানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আকবর সোবহানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংক থেকে ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে। মোট ১৬ জনের বিরুদ্ধে এ মামলাটি করা হয়েছে। আসামিদের মধ্যে আছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বুধবার (১০ ডিসেম্বর) দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, মামলায় আকবর সোবহানের দুই ছেলে সাদাত সোবহান ও সাফিয়াত সোবহান, ন্যাশনাল ব্যাংকের বেশ কয়েকজন পরিচালক এবং সংশ্লিষ্ট কয়েকজনের নাম আছে। তাদের মধ্যে আছেন, ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা শিকদার, পারভীন হক শিকদার, মোয়াজ্জেম হোসেন, রিক হক শিকদার, রন হক শিকদার, আনোয়ার হোসেন ও এ কে এম এনামুল হক শামীম।

০৮:১৩ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার

‘মুনিয়ার সুরতহাল-ময়নাতদন্ত রিপোর্টে ডাবল মার্ডারের ভয়ংকর তথ্য’

‘মুনিয়ার সুরতহাল-ময়নাতদন্ত রিপোর্টে ডাবল মার্ডারের ভয়ংকর তথ্য’

বহুল আলোচিত ঘটনা মোশাররাত জাহান মুনিয়া হত্যা। এ হত্যাকাণ্ডের মোড় অন্যদিকে নিতে সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন আসামি পক্ষ প্রভাব খাটিয়ে পাল্টে দিয়েছে। এ অভিযোগ করেছেন নিহতের আইনজীবী ও স্বজনরা। তাদের দাবি মামলার প্রধান আসামি সায়েম সোবহান আনভীরসহ অন্যদের বাাঁচাতে আসল ঘটনা ধামাচাপা দিতেই হত্যার ঘটনাকে আত্মহত্যা সাজানো হয়েছে। মামলা থেকে তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে আদালতে। বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, সুরতহাল ও ময়না তদন্ত-এ দুটি রিপোর্ট পর্যালোচনা করলেই মুনিয়াকে হত্যার ঘটনার ভয়াবহ তথ্য বেরিয়ে আসে।   

১২:৩৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement