Apan Desh | আপন দেশ

টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৩, ১০ অক্টোবর ২০২৪

টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগের নির্দেশনায় বলা হয়, বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে এদিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।

এদিকে সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী রবিবার (১৩ অক্টোবর) পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়ায় দুর্গাপূজায় মোট চারদিন ছুটি মিলেছে। ফলে বৃহস্পতিবার (১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর) রোববার পর্যন্ত ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।

চারদিন বন্ধ থাকার পর আগামী সোমবার (১৪ অক্টোবর) থেকে আগের নিয়মে লেনদেন চালু হবে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের জুলাইয়ের নেতৃত্ব ফ্যাসিস্টদের টার্গেটে: নাহিদ ইসলাম দেশে টানা তৃতীয় দফা স্বর্ণের বাজারে দরপতন বিতর্ক পেরিয়ে আবারও আইপিএলের দরজায় মোস্তাফিজ ইউরোপেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের প্রতিমন্ত্রীর ‘উপহার নেয়া ঘুষ নয়’ বক্তব্যে টিআইবির ক্ষোভ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর কপ ৩১-এ জলবায়ু মোকাবেলায় ৩ অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ঢাকায় আসছেন আজ রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন হামজা-জামালরা নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিল করছেন আইজেনকোট
City Touch