Apan Desh | আপন দেশ

ডারউইন টেস্ট: ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০১, ১৫ আগস্ট ২০২৬

ডারউইন টেস্ট: ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮

ছবি : সংগৃহীত

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত লড়াই করে ৪২৬ রানে থেমেছে টাইগারদের ইনিংস। 

ম্যাচের তৃতীয় দিন শনিবার (১৫ আগস্ট) ১৩৮ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে এ রান করে শান্তবাহিনী। এতে করে টাইগারদের লিড দাঁড়িয়েছে ২২৮ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রান করেছেন তানজিদ হাসান। অধিনায়ক নাজমুল হাসান শান্ত ৮৪ ও মিরাজ ৬৫ রান করেন। 

তৃতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই জশ হ্যাজেলউডের বলে হাসান মাহমুদকে হারায় তারা। ৯২ বলে ১৪ রান করে ফিরেছেন হাসান। ভেঙে যায় ১৭০ বলের ৪৬ রানের জুটি। এরপর তাইজুল ইসলামকে নিয়ে লড়াই চালিয়ে যান মিরাজ।

দুইজন মিলে যোগ করেন ১৮ রান। হ্যাজেলউডের বলেই ১৭ রান করে ফিরতে হয় তাইজুলকে। তবে এক প্রান্ত আগলে রেখে এগিয়ে যাচ্ছেন মিরাজ। 

মিচেল স্টার্কের করা ওভারে দুই রান নিয়ে ১১৭ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। টেস্টে এটি তার দশম পঞ্চাশ। শেষ পর্যন্ত ৬৫ রানে থামেন তিনি।

আরও পড়ুন : সেঞ্চুরিতে তানজিদের ইতিহাস

তৃতীয় দিনে বাংলাদেশের ৪ উইকেটের সবকটি নিয়েছেন হেজেলউড। সব মিলিয়ে তার শিকার ৮৯ রানে ৬ উইকেট।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়