Apan Desh | আপন দেশ

বিরোধীদল আ. লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০২, ৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:৪৫, ৩ আগস্ট ২০২৬

বিরোধীদল আ. লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

ছবি : আপন দেশ

বিরোধীদল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জুলাই সনদ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল থেকে ‘জুলাই সনদ’ বিএনপি মানছে না বলে প্রচার করা হচ্ছে। এটি একটা ভ্রান্ত প্রচারণা। বিএনপিই সংস্কারের পক্ষের দল।

আরও পড়ুন : ৫ আগস্ট ছুটি যারা পাবেন না

তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদ সম্পর্কে একমত হলেও, গণভোট নিয়ে দ্বিমত আছে। গণভোটের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপি শুরু থেকেই করেছে। বিএনপি জুলাই সনদ প্রতিটি অক্ষরে বাস্তবায়ন করবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch