Apan Desh | আপন দেশ

অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২৬

অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির

ফাইল ছবি, আপন দেশ

অবৈধ ইটভাটায় ব্যাংকঋণসহ সব ধরনের অর্থায়ন বন্ধের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে কমিটি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এমন সুপারিশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি জিকে গউছের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জাহিদুল ইসলাম ধলু, আব্দুল মান্নান ও সুলতানা জেসমিন। 

আরও পড়ুন<<>>ব্রীজ নির্মাণের দুই মাসেই সংযোগ সড়কে ধস

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে। সারাদেশের বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা প্রণয়নের জন্য পরিবেশ অধিদফতরকে নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে সরকারের নির্মাণাধীন অবকাঠামোতে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের সুপারিশ করা হয়।

বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তের কারণে যাতে পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়।

এ ছাড়া জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে পরিচালিত ১০১টি প্রকল্পের তথ্য-উপাত্ত কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। গত ১৬ বছরে মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ কীভাবে ব্যয় হয়েছে, তা-ও জানতে চেয়েছে কমিটি।

বৈঠকে চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাজেট ব্যয়ের পরিকল্পনা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়