Apan Desh | আপন দেশ

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৭, ১৮ জুলাই ২০২৬

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি : আপন দেশ

গ্যাস পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের কারণে সৃষ্ট লিকেজের মেরামত করা হবে। এ জন্য দেশের বিভিন্ন এলাকায় মেইন লাইনে সরবরাহ বন্ধ থাকবে। 

এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, আমিরগঞ্জ, রায়পুরা, নরসিংদী এলাকায় তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি সঞ্চালন গ্যাস পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের কারণে সৃষ্ট লিকেজের জরুরি মেরামত কাজ চলবে। এ অবস্থায় আশুগঞ্জ হতে নরসিংদীতে গ্যাস সরবরাহ শনিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

আরও পড়ুন : সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ ৭টি মামলা রয়েছে: ডিএমপি

তবে বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়