Apan Desh | আপন দেশ

পুলিশ লাইন থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০২, ১৭ জুলাই ২০২৬

পুলিশ লাইন থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার 

ছবি : আপন দেশ

রাজধানীর ডেমরা পুলিশ লাইনে নিজ কক্ষ থেকে পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) ভোরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইদুলের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের সাদেকের ছেলে। 

নিহতের চাচা সোহাগ জানান, সাইদুল প্রায় ৯ মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে যোগ দেন।

আরও পড়ুন : দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়