Apan Desh | আপন দেশ

এসএসসির ফল নির্ধারিত সময়ে মিলছে না

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০১, ১৮ জুলাই ২০২৬

আপডেট: ১৩:৫৫, ১৮ জুলাই ২০২৬

এসএসসির ফল নির্ধারিত সময়ে মিলছে না

ছবি : আপন দেশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। শিক্ষা বোর্ডগুলো প্রস্তুতি নিলেও প্রশাসনিক ব্যস্ততার কারণে এ তারিখ পিছিয়ে যাচ্ছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, জরুরি প্রশাসনিক কাজে অংশীজনরা ব্যস্ত থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি। তবে ফল প্রকাশে খুব বেশি বিলম্ব হবে না বলে বোর্ড প্রধান আশ্বস্ত করেছেন। নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করা হলেও চলতি মাসের মধ্যেই ফল প্রস্তুত করা সম্ভব হবে।

শিক্ষা বোর্ড চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন যে, এ মাসের বাকি দিনগুলোর মধ্যে সব কাজ গুছিয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা যাবে।

আরও পড়ুন : ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে যা বললেন মেসি

বোর্ড চেয়ারম্যান জানান, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশের কথা ছিল। শিক্ষামন্ত্রীর নির্দেশনায় শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের প্রস্তুতিও নিচ্ছিল। তবে প্রশাসনিক ব্যস্ততায় তা কিছুটা পিছিয়ে যাচ্ছে।

এ মাসের মধ্যে কাজ গুছিয়ে ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়