ছবি : সংগৃহীত
সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
শনিবার (১৮ জুলাই) এ হামলা চালানো হয়।
মার্কিন কর্মকর্তাদের বরাতে ‘এক্সিওস’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রায় চার মাস পর সৌদি আরবে এটি ইরানের প্রথম সরাসরি হামলার ঘটনা। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা আরও বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে।
হামলার পরপরই সৌদি আরবের আল-খারজ এবং ইয়ানবু শহরে ‘সম্ভাব্য বিপদ’ সম্পর্কে সতর্কবার্তা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স। তবে, পরিস্থিতি পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ জানায়, বিপদ কেটে গেছে এবং এলাকাগুলোর অবস্থা এখন স্বাভাবিক।
যদিও হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো বিস্তারিত তথ্য রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা বাড়ছে।
আরও পড়ুন : কুয়েত প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা
এর আগে গত এপ্রিল মাসে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে শেষবার সরাসরি হামলা চালিয়েছিল তেহরান। তবে, এ সর্বশেষ হামলার বিষয়ে সৌদি আরব বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































