Apan Desh | আপন দেশ

দেশে ফিরেছেন ৫৬৮৬৮ হাজি, ৫২ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩০, ১৫ জুন ২০২৬

দেশে ফিরেছেন ৫৬৮৬৮ হাজি, ৫২ একজনের মৃত্যু

ছবি : আপন দেশ

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ জন হাজি। মোট ১৩৪টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

সোমবার (১৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, রোববার (১৪ জুন) রাত ৩টা নাগাদ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ফিরেছেন ২৩ হাজার ৯৪৫ জন বাংলাদেশি।

এ ছাড়া সৌদি এয়ারলাইনসের ৫০টি ফ্লাইটে আরও ১৯ হাজার ৮২৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৩৮০ জন হাজি। সব মিলিয়ে এ পর্যন্ত সরকারি মাধ্যমে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪ হাজার ৩১৩ জন। পাশাপাশি বেসরকারি মাধ্যমে এ পর্যন্ত মোট ৫২ হাজার ৫৫৫ জন বাংলাদেশি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।

এদিকে, চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে মোট ৫২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ বছর হজ মৌসুমে সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি।

আরও পড়ুন : দিল্লি থেকে ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশে এ বছর সৌদি আরবে জমায়েত হয়েছিলেন। যার মধ্যে ৭৮ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি। পবিত্র হজ পালন শেষে গত ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। আর এ বছর হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে আগামী ৩০ জুন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়