ছবি: আপন দেশ
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।
বুধবার (১০ জুন) বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরের বাংলাদেশ আই হসপিটালের পাশের ভবনে আগুন লাগে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন।
আরও পড়ুন <<>> বিরোধী দলের এলাকায়ও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী
অফিসার ফরিদা ইয়াসমিন জানান, সাত মসজিদ রোডের পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। ভবনে ইলেকট্রনিকস পণ্য ও বিভিন্ন ট্র্যাভেল এজেন্সির অফিস রয়েছে। তবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































