Apan Desh | আপন দেশ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৮, ১ জুন ২০২৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ 

ছবি: আপন দেশ

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা সবাই স্বেচ্ছায় প্রত্যাবাসনে আগ্রহী ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (০১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্লাইটে ভোর ৫টা ১০ মিনিটে তারা ঢাকায় পৌঁছান।

বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এ প্রত্যাবাসন সম্পন্ন হয়।

প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন <<>> ‘ঈদের ছুটিতেও সরকারি কার্যক্রম তদারকি করেছেন প্রধানমন্ত্রী’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এসময় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের নিজ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেয়ার আহবান জানানো হয়।

আইওএম জানিয়েছে, প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেয়া হয়েছে।

লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম যৌথভাবে কাজ অব্যাহত রেখেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়