Apan Desh | আপন দেশ

‘বাংলাদেশিদের মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৪, ২৩ এপ্রিল ২০২৬

‘বাংলাদেশিদের মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ’

ছবি : আপন দেশ

বাংলাদেশিদের মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের ম্যানিপালস হসপিটালের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রণয় কুমার ভার্মা বলেন, ‘বাংলাদেশের চিকিৎসা খাতের সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগে আমরা কাজ করতে চাই। পাশাপাশি বাংলাদেশিদের জন্য মানসম্মত ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুন : এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

এসময় বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতকে সুসংগঠিত করতে এবং ভারতে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মধ্যে আস্থা ফেরাতে দুই দেশের বেসরকারিখাতকে এগিয়ে আসার আহ্বান জানান প্রণয় ভার্মা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়