ছবি : আপন দেশ
চলতি এপ্রিলে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মনির হোসেন চৌধুরী বলেন, ‘এপ্রিল মাস জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ। এ মাসে কোনো সংকট হবে না জ্বালানি তেলের।’
আরও পড়ুন : রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
তিনি আরও বলেন, ‘ইরান হরমুজ প্রণালি দিয়ে ৬টি জাহাজ ছেড়েছে। তারমধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। জাহাজটি দেশে এলে ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































