Apan Desh | আপন দেশ

‘বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও আমরা বাড়াইনি’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৫, ২২ মার্চ ২০২৬

‘বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও আমরা বাড়াইনি’

ছবি : আপন দেশ

মধ্যপ্রাচ্যের সংঘাতের পর বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও আমরা বাড়াইনি।’

রোববার (২২ মার্চ) সকালে চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যুদ্ধ যদি দীর্ঘদিন অব্যাহত থাকে চাপটা বাড়তে থাকবে। সেই চাপটা আলটিমেটলি জনগণের ওপর আসবে যেভাবে বিশ্বব্যাপী আসছে। সেটা বাংলাদেশেও আসবে। সংযমও আমাদের মধ্যে থাকতে হবে। সংযমের মাধ্যমেই মোকাবিলা করতে হবে। কারণ যুদ্ধ তো আমাদের হাতে না।’

তিনি বলেন, ‘যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়। এটা তো বিশ্বব্যাপী একটা চ্যালেঞ্জ। তার মধ্যে বাংলাদেশের নতুন সরকার এবং সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে, যে অর্থনীতি হাতে নিয়েছি এটা একটা সার্বিকভাবে নিম্নগামী অর্থনীতি।’

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, আমরা এই পর্যন্ত যে ম্যানেজমেন্ট সরকারের পক্ষ থেকে করা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন এর মধ্যে কিন্তু তেলের দাম বাড়ানো হয়নি। বিশ্বের অনেক দেশে কিন্তু তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু তেলের দাম এখনো বাড়াই নাই এবং আপনারা লক্ষ্য করবেন তেলের সরবরাহ এ ঈদের সময় যানবাহন পরিবহন তেলের কারণে কেউ আটকে ছিল না। পরিবহন ব্যবস্থা সচল ছিল।’

তিনি বলেন, ‘সব কিছু মিলিয়ে ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনীতি এখনো আমরা মনে করি, জনগণের ওপর সেই রকম চাপ সৃষ্টি হয়নি। তবে এটা কঠিন সময় আমাদের স্বীকারই করতে হবে।’

আরও পড়ুন : স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি

তিনি আরও বলেন, ‘একে তো অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আমরা দায়িত্ব নিয়েছি এবং সঙ্গে সঙ্গে এ যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে সেটার কারণে অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি হয়েছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement