Apan Desh | আপন দেশ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৯, ২৬ জানুয়ারি ২০২৬

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তারা দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আলোচনায় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ পাকিস্তান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়।

আলাপে উভয় পক্ষ বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। তারা অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে টেকসই সম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আরও পড়ুন : রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন

এদিকে, চলতি মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো টেলিফোনে কথা বললেন ইসহাক দার ও মো. তৌহিদ হোসেন। এর আগে সম্প্রতি একটি বহুপক্ষীয় ফোরামের সাইডলাইনে সৌদি আরবের জেদ্দায় তাদের মধ্যে সরাসরি সাক্ষাৎও হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ