Apan Desh | আপন দেশ

শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে যেসব অঞ্চলে 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৮, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১০:৫৬, ৪ জানুয়ারি ২০২৬

শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে যেসব অঞ্চলে 

রাজধানীসহ সারা দেশে শীতের দাপট বেড়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কয়েকটি জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিনে আরও বাড়তে পারে।

এদিকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। ঠাকুরগাঁও ও শরীয়তপুরে বইছে হিমেল বাতাস। তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। হাড় কাঁপানো ঠান্ডায় কর্মহীন হয়ে পড়ছেন অনেকেই। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

আরও পড়ুন : কনকনে শীতেও শরীর গরম রাখবে যে ৩ খাবার

শীতের এই অবস্থায় হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। শয্যার তুলনায় ভর্তি রয়েছে কয়েকগুণ বেশি। বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু