Apan Desh | আপন দেশ

যাত্রীদের নামিয়ে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ৩ অক্টোবর ২০২৫

যাত্রীদের নামিয়ে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৩ অক্টোবর) সকাল ৭টা ২৩ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ৭টা ৩৫ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেন। 

কাফরুল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে শেওড়াপাড়ায় ২৬৬ নম্বর মেট্রোরেল পিলারের কাছে দুই তিনজন এসে সকল যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটিতে আগুন লাগিয়ে দেয়। 

আলিফ পরিবহনের বাসটি মিরপুর থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিল। ওই বাসের চালক, সহকারী এবং মালিক পক্ষের বরাতে ওসি বলেন, বাসের 'চেকার' নিয়োগকে কেন্দ্র করে ঝামেলা চলছিল। এ নিয়োগের বিরোধ নিয়ে বাসে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওই এলাকায় ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে অগ্নিসংযোগকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি আল মামুন।

বাসটিতে যখন দুর্বৃত্তরা আগুন দেয়, তখন কি কোনো গুলি করা হয়েছিল কিনা— জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাবে এমন অভিযোগ করা হয়েছিল। পরে আমরা তদন্ত করে দেখেছি গুলির অভিযোগটি সত্য নয়। এ সময় কোনো ধরনের গুলি করা হয়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement