Apan Desh | আপন দেশ

সংখ্যালঘুদের ওপর হামলার গুজব ছড়ানো হচ্ছে: বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ১০ আগস্ট ২০২৪

সংখ্যালঘুদের ওপর হামলার গুজব ছড়ানো হচ্ছে: বিজিবি

লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর এএফএম জুলকার নাঈন বলেছেন, 

দেশের সংখ্যালঘুদের ওপর কোনো হামলা হয়নি। স্বার্থান্বেষী একটি চক্র গুজব ছড়াচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। যার ফলে সীমান্তের মানুষের ঢল নেমেছিল। অবশ্য গুজবের বিষয়টি তারাও বুঝতে পেরেছেন। শনিবার (১০ আগস্ট) দুপুরে হাতীবান্ধা থানা হল রুমে সংবাদ সম্মেলনে লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর এএফএম জুলকার নাঈন এসব কথা বলেন।

জুলকার নাঈন বলেন, আপনাদের ওপর কোনো হামলা হবে না। যেহেতু কোনো হামলা হয় নাই। সেক্ষেত্রে আপনারা আতঙ্কিত হবেন না। আমরা আশ্বস্ত করছি। তাই আপনারা নিজ নিজ বাড়িতে থাকুন। আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। যোগাযোগ রাখলে আমরা আপনাদেরকে নিরাপত্তায় রাখতে পারব।

তিনি আরো বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্য যে কেউ আমরা সকলেই বাংলাদেশি। সবার নিরাপত্তা প্রদান আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বিজিবির বিওপিসমূহের ঐকান্তিক প্রচেষ্টায় সীমান্ত এলাকার কারও ওপর কোনো ধরনের আঘাত আসে নাই। পুলিশসহ সব ধরনের প্রশাসনকেও সহযোগিতা করার কথা বলেন।

এ সময় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমানসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement