Apan Desh | আপন দেশ

পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় ফেরিডুবি, বহু হতাহতের শঙ্কা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৯, ১৭ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৩:৪০, ১৭ জানুয়ারি ২০২৪

পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় ফেরিডুবি, বহু হতাহতের শঙ্কা

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি যানবাহন ও যাত্রী নিয়ে বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটি ডুবে যায়। 

ধারণা করা হচ্ছে, প্রায় কয়েকশ যাত্রী ছিল ফেরীতে। ঘন কুয়াশায় নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

বুধবার সকালে পদ্মায় আস্তে আস্তে ফেরিটি ডুবে যেতে থাকে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের চিৎকার শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় দ্বিতীয় ইঞ্চিনমাস্টার হুমায়ুন কবির (৪৫) নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে আসছে। মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিনকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। 

জানা যায়, ডুবার সময় ফেরিতে ১৮টি যানবাহন ছিল। এ ঘটনায় সব যানবাহনের সঙ্গে কয়েক শতাধিক যাত্রীও নদীতে ডুবে যায়। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করেছে স্থানীয়রা।

আরও পড়ুন <> ইরানের বিমান হামলায় পাকিস্তানে দুই শিশু নিহত

এর আগে, মধ্যরাতে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

জানা যায়, মধ্যরাত ১টার দিকে পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে, ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ফেরি চলাচল বন্ধ করে দেয়াতে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে ছোট বড় মিলিয়ে চারটি ফেরি নোঙর করে আছে।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় কয়েক শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে।

পাটুরিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch